1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে জনসচেতনতামূলক সভা করল বিজিবি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশরোধসহ যে কোন অপতৎপরতা বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ান-২৮ এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে তাহিরপুর সীমান্তের চাঁনপুর মাঠে এ সভা চলে।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর, কয়লা উত্তোলন ও গবাদীপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন ব্যাটালিয়ান-২৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।

সভা শেষে সীমান্ত এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর