1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ ৫০০ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি এ অভিযোগ দায়ের করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগে ৮৪টি মামলার এজাহারের কপি, বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, শেখ হাসিনা, সবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ ৫০০ জন আসামির তথ্য উল্লেখ রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক প্রধান, সালাহউদ্দিন খান (পিপিএম)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর