1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩) ফেব্রুয়ারি দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারন শিক্ষার্থীর ব্যানারে অনুষ্টিত তানভীর মাহমুদ ফাহিম এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জুলাই বিপ্লব স্মৃতি পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান, জুলাই বিপ্লব স্মৃতি পরিষদের আহ্বায়ক সদস্য উসমান গনিসহ সাধারণ শিক্ষার্থীরা ।

বক্তারা বলেন, আওয়ামী সরকারের মদদপুষ্ট বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী শামীম উসমানের আস্থাভাজন তোলারাম কলেজের সাবেক উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের অবৈধ নিয়োগ অনতিবিলম্বে বাতিল করতে হবে। বিগত সরকারের একনিষ্ঠ কর্মী কিভাবে অধ্যক্ষ হয় তা আমরা মামব না। তারা বলেন, অনতিবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল না করলে সাধারণ ছাত্র-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর