1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৭ম মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ২০২৫) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৭ম মাসিক সভা (জানুয়ারী ২০২৫) অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে গৃহীত কর্মসূচীর তারিখ পূণরায় নির্ধারণ করা হয়। এরমধ্যে খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা করে আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার ৯ম মাসিক সভা (মার্চ ২০২৫)-তে গঠনতন্ত্র পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে ও গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সহ-সভাপতি লুৎফুল বারী লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, দপ্তর সম্পাদক ছালিক আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সহ-ধর্ম সম্পাদক আল-ইসফাক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদুজ্জামান ফুয়াদ, সদস্য আমির হোসেন কালু, কামরুল ইসলাম, আলতাব হোসেন, রুশন মিয়া, আল-আইমান আহমদ ও আবির আহমদ।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ৮ম মাসিক সভা (ফেব্রুয়ারী ২০২৫), আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠান ও ৯ম মাসিক সভা (মার্চ ২০২৫), ২৪ এপ্রিল বৃহস্পতিবার ১০ম মাসিক সভা (এপ্রিল ২০২৫), আগামী ২৯ মে বৃহস্পতিবার ১১তম মাসিক সভা, ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও ২১ জুনের সমাবেশ সফলে প্রস্তুতি সভা এবং ফাউন্ডেশনের পরিচিতি ও প্রনয়ণকৃত গঠনতন্ত্রের রূপরেখা সম্বলিত প্রকাশনা প্রকাশের ব্যাপারে আলোচনা, আগামী ১২ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠান ও ১২তম মাসিক সভা, আগামী ২১ জুন শনিবার ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট এলাকার সর্বস্তরের জনসাধারণকে অবহিত করার জন্য সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। সভায় ৩০ এপ্রিল বুধবার পর্যন্ত ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযানের তারিখ বর্ধিত করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনে গোলাপগঞ্জ উপজেলা ও মরহুম ফজলুল হক তানুমিয়ার সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি সদস্য হতে পারবেন।

উল্লেখ্য, অনিবার্য কারণবশতঃ ২৩ জানুয়ারীর পরিবর্তে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৭ম মাসিক সভা (জানুয়ারী ২০২৫) অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর