1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে লালাখাল চারিকাটা রাস্তায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাঠা ইউনিয়ন এলাকায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কাজল দাস (২২)। সে চারিকাঠা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টায় কাজল দাস নিজ বাড়ী যাওয়ার পথে লালাখাল চারিকাঠা রাস্তার সম্মুখে চারিকাঠা বাজার এলাকায় নজরুল ইলেকট্রনিকস দোকানের সামনে এসে পৌছালে বেপোরয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনী। তিনি জানান খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর