1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। নিহত মহিলার নাম জুমারা বেগম। তিনি কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।

এ সময় দূর্ঘটনায় নিহত মহিলার পুত্র মেহেরাবসহ সিএনজি চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের স্হানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

তিনি জানান, পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর