1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ছেলের প্রেমিকাকে ‘বোনের মতো’ দেখেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

প্রায় তিন দশকের অর্থাৎ ২৭ বছরের ক্যারিয়ার তার। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে খবরের শিরোনাম হন শ্রাবন্তী চ্যাটার্জি।

সম্প্রতি এক সাক্ষাতকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

প্রেম-বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সবকিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার এসবে কিচ্ছু আসে-যায় না! আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।

অভিনেত্রীর একমাত্র ছেলে ঝিনুক দীর্ঘ অনেক বছর ধরেই প্রেম করছে। সে বিষয়ে শ্রাবন্তী নিজেও ওয়াকিবহাল। ছেলের প্রেমিকা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বললেন, ওরা তো সেট্‌ল করবে। ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম।

আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। ও আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।

এরপর নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি লড়াই করেই যাচ্ছি। লড়াই করতে ভালো লাগে। ভেঙে পড়ি মাঝেমাঝে। তবে তা কাছের মানুষদের সামনে। তার পর নিজেকে সামলে নিই। আমি ভীষণ অনুভূতিপ্রবণ। ভেঙে পড়েও নিজেকেই বোঝাই, ‘উঠে দাঁড়াতেই হবে। নিজেকে শক্ত রাখতে হবে।’ না হলে এত বড় রাজত্ব চালাব কী ভাবে! মা-বাবা রয়েছেন, আমিই তো খুঁটি আমার পরিবারের।

নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন আমিই বাঁচব। আমার বিল কেউ দিয়ে যাবে না। বাড়ি, গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। আমিই করব এগুলো। তার পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, মা-বাবাকেও ধন্যবাদ যে আমি এ রকম একটা জীবন পেয়েছি। মা-বাবা যত দিন রয়েছেন, তাদের সান্নিধ্যে রয়েছি। দর্শকের জন্য আরও ভালো কাজ করতে চাই, এটুকুই। বাকি কে কী বলল, আমার কিছু আসে-যায় না।

প্রসঙ্গত, ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত সিনেমা ‘বাবুসোনা’। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিতু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর