1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সুনামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা চলে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিভিন্ন উপজেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী পরিচালক রবীন আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য অশোক তালুকদার, সুনামগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর