1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মালয়েশিয়ার জোহর রাজ্যে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি ব্যক্তি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজ্যের মুয়ার জেলার বাকরি এলাকায় ভোরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মুয়ার জেলার পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, লরিচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনার তদন্ত মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে। পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়ার পরামর্শ ও চালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর