1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ছাতকে অর্থ লুটপাট-জালিয়াতির অভিযোগে অধ্যক্ষ ব‌হিস্কার

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে অর্থ লুটপাট ও অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগে ব‌হিস্কার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকতা এবং কলেজের এডহক কমিটির সভাপতি মো. ত‌রিকুল ইসলাম কর্তৃপক্ষের আদেশে তাকে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত বছরের আগস্টের ২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর মনি শংকর ভৌমিকের অনিয়ম দূর্নীতির বিরু‌দ্ধে স্থানীয় বাসিন্দাদের পক্ষে আছাদুর রহমান নামের এক ব্যক্তি লি‌খিত আবেদন করেছেন। পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এরই প্রেক্ষিতে তদস্ত প্রতিবেদন অনুয়ায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব থেকে অপসারনসহ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়া সকল অভিযোগের ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ সভাপতি কে বলা হয়। জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে একা‌ধিকবার তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলেও তা রিসিভ হয়নি।

এবিষয়ে ইউএনও এবং এডহক কমিটির সভাপতি মো. ত‌রিকুল ইসলাম বহিষ্কারের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থে‌কে অব্যহতি দেয়া হ‌য়ে‌ছে এবং সিনিয়র শিক্ষক শিব্বির আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর