1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভাড়ায় চালিত একটি বাস। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ওষুধ দোকানগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক আছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিল। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরেই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছেন। ১২ শিক্ষার্থীকে আহত অবস্থায় কুষ্টিয়া মেডিক্যালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক ।

তবে ৪ জন একটু বেশি আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর