1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাইস্কুলের জন্য ২৫ শতক জমি দিলেন: ডা. দম্পতি

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিজ্ঞান সম্মত, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের জন্য আরও ২৫ শতক জমিদান করেছেন ডা. দম্পতি, ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী। এরআগে হাইস্কুলটির নাম ছিল বিয়াম ল্যাবরেটরি স্কুল। পড়ে এলাকাবাসীর মতামত নিয়ে এই নাম পরিবর্তন করে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল নামে নামকরণ করা হয়েছে৷

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্বে পঞ্চাশ হাল মৌঁজায় আগের ৭৫ শতাংশ ও নতুন করে ২৫ শতাংশ জায়গার দলিল স্কুলের নামে হস্তান্তর করেন কানাডা প্রবাসী ডাক্তার দম্পতি আস্তমা গ্রামের ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী। স্কুলের সভাপতি হিসেবে জায়গাটি গ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুকান্ত সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, হাসান মাহমুদ তারেক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, প্রচার সম্পাদক ছালিক আহমদ, সদস্য আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর