1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সারাদেশে নারী নির্যাতন, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিবাদে চারণ ও ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, কথাকলি সভাপতি শামসুল বাসিত শেরো, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, অর্চিতা শর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সৈয়দা সানজিনা আহমেদ নাহিয়া ও নাইম আহমেদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ভয়াবহ মাত্রায় নারীর উপর সহিংসতা-ধর্ষন-হত্যার মতো ঘটনা ঘটে চলছে। লোমহর্ষক এসব ঘটনা সাধারণ মানুষ কে স্তম্ভিত করেছে। বক্তারা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মব কালচারের মাধ্যমে হামলা করার ঘটনা ঘটলেও সরকার তা মব কালচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি।

বক্তারা সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন। বক্তারা আগ্রাসী সাম্প্রদায়িক উম্মদনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর