1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কমিটি। বুধবার বেলা ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেন এই সংগঠন সংশ্লিষ্টরা।

মানববন্ধনে বক্তারা বলেন- চলতি বছর শুরু থেকে বাঁধ নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম-গাফিলতি হয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ব্যস্ত ছিলেন প্রকল্প ও ব্যয় বাড়ানো নিয়ে। কাজ হয়েছে দায়সারাভাবে। অনেক প্রকল্পে কাজ শেষ হয়নি এখনো।

হাওরে এখন বাঁধ-বাণিজ্য শুরু হয়েছে জানিয়ে বক্তারা বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির কারণে হাওরে ফসল এখন ঝুঁকিতে পড়েছে। এবার যদি ফসলডুবি হয় তাহলে বাঁধ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তাগন।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকার। এছাড়া কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিগন বক্তব্য দেন।

উল্লেখ্য, জেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে সরকার। জেলার ১২টি উপজেলায় এবার ৫৩ টি হাওরে ৬৮৬ টি প্রকল্পে ফসলরক্ষা বাঁধের কাজ চলে। এর প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ১২৭ কোটি টাকা। এদিকে বাঁধ সংশ্লিষ্টদের দাবি, হাওরে এ পর্যন্ত শতভাগ কাজ সম্পূর্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর