1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিরাবন বিওপির কড়াইবাড়ী এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া বিওপির মোকামছড়া এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃত ১০টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।

এ দিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর