1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা হয় শ্রেয়া ঘোষালের

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

বলিউডে চটুল আইটেম গান নতুন নয়। বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু আইটেম গান থাকে, যা শুনলে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এই ধরনের গান নিয়ে বিতর্ক আগেও হয়েছে। এখনও হচ্ছে।

কেউ কেউ বলে থাকেন, এই ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা অত্যন্ত আপত্তিকর। এরকমই একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলেছেন সেটা তারই গাওয়া ‘চিকনি চামেলি’।

শ্রেয়া জানিয়েছেন তার গাওয়া অগ্নিপথ সিনেমার চিকনি চামেলি গানটি নিয়ে তিনি আজও লজ্জাবোধ করেন। বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গানটি গায়, তখন গায়িকার খুবই অস্বস্তি হয়।

কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-এর সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন, ‘আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো দেখানো হয়েছে।’

শ্রেয়া বলেন, ‘আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে।’

গায়িকা বলেন, ‘এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে, ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই তা গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভাল লাগে না তাদের গলায়। আমি এটা চাই না।’

শ্রেয়া আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হচ্ছি। কারণ আজকাল ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখি।’ এই তারকার সাফ কথা, ‘চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনও কখনও কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।’

প্রসঙ্গত, হিন্দি সিনেমায় এই ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসাবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তার যৌনতা নিয়ে সাহসীকতার সঙ্গে কথা বলছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর