1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ডিসির মহতী উদ্যোগে “মানুষের আস্থা”

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ন্যায্যমূল্যে, দৈনন্দিন পণ্যে, মানুষের আস্থা- এর উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম ও সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যৌথভাবে এর উদ্বোধন করেছেন। জেলা শহরের পুরাতন কারাগার ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হয় “মানুষের আস্থা”-এর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও পৌর প্রশাসক সমর কুমার পাল, পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসন পরিচালিত “মানুষের আস্থা”- ন্যায্যমূল্যে দৈনন্দিন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন সর্বস্তরের মানুষ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের পরপর ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পবিত্র রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের মহতী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সর্বস্তরের মানুষ। উচ্ছ্বসিত কন্ঠে অনেকেই জেলা প্রশাসকের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য ব্যতিক্রমী এ উদ্যোগ চলমান থাকবে সবসময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর