1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সেনাবাহিনীর অভিযানে ১৭৪ বস্তা ভারতীয় চিনি আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুুইটি গুদামের অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১লা মার্চ) ২টায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে দুইটি গুদামে তল্লাশী চালিয়ে একটিতে ৬৯ বস্তা ও অপর গুদামে ১০৫ বস্তা ভারতীয় চিনি আটক করে। সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, আটককৃত চিনিগুলো বিধিমোতাবেক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর