1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

দিরাইয়ে দেড় কোটি টাকার মাছ লুট

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে দেড় কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে।এতে মাছ শিকার করতে আসা হাজার হাজার জনতাকে উল্লাস করতে দেখা গেছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরনারচর ইউনিয়নের কামান বিলে।

প্রত্যদর্শীরা জানান, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দুই/তিনটি গ্রামের হাজার খানেক মানুষ পলো, ছোট ছোট জাল, মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে কামান বিলে মাছ ধরতে নেমে পরে। এসময় কামান বিলের ইজারা প্রাপ্ত চরনারচর এবিএম মৎস্যজীবী সমবায় সমিতির লোকেরা বাধা দিলেও তারা শুনেনি।

এ ঘটনায় দেড় কোটি টাকার মাছ লুট হয়েছে বলে ধারনা সমিতির সদস্যদের।

এদিকে ঘটনা শুনার পর থেকে শুক্রবার সারাদিন ও রাতে আশে পাশের উপজেলার ও বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ সেখানে জড় হতে থাকে। শনিবার সকালে সেখানে ২০ হাজারেরও বেশি মানুষ জড় হয় বলে স্থানীয়রা জানায়।

চরনারচর এবিএম মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুধির বিশ্বাস মাছ লুটের অভিযোগ করেন, বিলটি ১৯৭ একর জায়গা জুড়ে। বিলের মাছ ধরতে ৫ মাস সময় লাগে।৪০ জন জেলে দীর্ঘদিন ধরে পিছন দিক থেকে ১ বিঘা জায়গার মধ্যে সমস্ত মাছ আটক করে নিয়ে এসেছে । এটাকে বলা হয় যমুনা। এটা হচ্ছে কামান বিলের মূল অংশ। স্রোতের বিপরীতে এখানে এসে সমস্ত মাছ জমা হয়। তিন বছর ফাইল করে যে সমস্ত মাছ গুলো ধরা হয় এখানে এই বড় মাছ গুলো ছিল। নির্দিষ্ট সময় ও পরিকল্পনা নিয়ে মাছ ধরতে হয়। আমরা এর আগে গত বুধবার সিদ্ধান্ত নিয়েছিলাম শুক্রবারে যমুনার মাছগুলো ধরব।

তিনি বলেন, কিন্তু এলাকার ধর্মীয় অনুষ্ঠান কীর্তন থাকায় আমরা তারিখটা পিছিয়ে শুক্রবারে নেই। কিন্তু এর আগেই আমরা শুনতে পাই আগামীকাল কামনা বিলে পলো বাইচ। আমরা তাদের বুঝানোর চেষ্টা করি। আমরা বলি আমাদের একটা সপ্তাহ সময় দিন আজকে শুক্রবার আগামী শুক্রবারে আপনারা পলো বাইচ দিয়েন কিন্তু তারা আমাদের কথা শুনেনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাজার হাজার মানুষ মাছ ধরে নিয়ে গেছে। এ ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি। মামলা হলে তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর