1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

‘সুড়ঙ্গ’ সিনেমার প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরছেন আফরান নিশো। ইতোমধ্যে শেষ হয়েছে তার আসন্ন সিনেমা ‘দাগি’র শুটিং।  সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। শুটিং সম্পন্ন হওয়ার বিষয়টি পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ।’ হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ‘দাগি’ সিনেমা নিয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছে এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি’র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। দাগির পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা। দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ।

শিহাব শাহীনের মতো পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই। আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’। দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর