1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

এবিএম জাকারিয়া শাহজালাল রহঃ- ডিগ্রি কলেজ এডহক কমিটির সভাপতি মনোনীত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:- সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর)  জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে এডহক কমিটি গঠনের কথা জানানো হয়।

এতে বিশিষ্ট  শিক্ষানুরাগী , সমাজ সেবক ও রাজনীতিবিদ ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আবু জাকারিয়া মোঃ আব্দুল বারীকে সভাপতি মনোনীত করা হয়।

কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা তোফায়েল আহমদকে। এছাড়া কমিটিতে প্রতিষ্ঠাতা-১জন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন।  প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন এবং পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ কে সদস্য সচিব রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বড়ি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ্য করেন।

এবিষয়ে এবিএম জাকারিয়া  বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান বাড়ানো,কলেজের অবকাঠামো উন্নয়ন  শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে কলেজের যে সকল সমস্যা গুলো রয়েছে তা নিরসনে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর