1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রমজানের শুরুতে সৌদি আরবে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

পবিত্র রমজানের শুরুতে সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৩৮৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার একাধিক অপরাধে জড়িত থাকার কারণে করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রমআইন লঙ্ঘন।

রবিবার (২ মার্চ) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৩৯৭ জন আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ১২৮ জন অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৮৬৪ জন শ্রমআইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া ১০৪ জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫ জনকে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে বা পরিবহন এবং আশ্রয় দেয়, তবে তার ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর