1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গায়িকা অ্যাঞ্জি স্টোন

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পঠিত

গ্র্যামি-মনোনীত মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার (১ মার্চ) ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক মাধ্যমে মায়ের মৃত্যর খবর নিশ্চিত করেছেন।

সংগীত প্রযোজক ওয়াল্টার মিলসাপ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শনিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অ্যাঞ্জি যে গাড়িতে ছিলেন, সেটি আলাবামা থেকে আটলান্টা ফেরার পথে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এই মার্কিন সংগীত শিল্পী।

অ্যাঞ্জি অল-ফিমেল হিপ-হপ ত্রয়ী ‘দ্য সিকোয়েন্স’র সদস্য ছিলেন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন। গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

দুর্ঘটনায় আহত চালকসহ আরও সাতজনকে চিকিৎসার জন্য ব্যাপটিস্ট মেডিকেল নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর