1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল করে ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (৪ নভেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রবিবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির পুরনো কমিটি বাতিল করা হয়।

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরে নুর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খান, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ ত ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুজ্জামান কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী ও মো. আবুর রশীদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর