1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে, উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারত ও মিয়ানমার সীমান্তে এর উৎসস্থল।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এ ভূমিকম্পে। তবে, আশঙ্কাজনক ব্যাপার, এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর