1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক বিশিষ্ট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার আলুবাগান জৈন্তিয়া হিল রিসোর্টের অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথিবৃন্দ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সফল উদ্যোগ ও অর্জন গুলোকে সামনে আনতে হবে।”

তারা আরও বলেন, পবিত্র রমজানের মাহাত্ম্যকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারি জেনারেল রফিক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আনওয়ারুল আম্বিয়া প্রমুখ।

এছাড়া জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, নাজমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শুয়াইবুর রহমান, সহ-সভাপতি রাসেল মাহফুজ, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, সদস্য তোফায়েল আহমেদ, মো. ইমাম উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন।

ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রমজানের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর