1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় বিনোদনকেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মালয়েশিয়ায় একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ মার্চ) রাতে সেলাঙ্গর প্রদেশের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ৭৫ জন নারী ছিলেন, যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক।

বিবৃতিতে জানানো হয়, সেরি কেম্বাঙ্গানের ওই এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর বুধবার রাত সাড়ে ১০টায় অভিযানটি পরিচালিত হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য আটকদেরকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর