1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মেডিকেলে ভর্তি: কোটার শূন্য আসন পূরণ হচ্ছে মেধাতালিকা থেকে

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটার আসন শূন্য থাকলে তা মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। ১৭৩ জনের এ তালিকা থেকে গত বৃহস্পতিবার ভর্তি শুরু হয়েছে, যা চলবে ১২ মার্চ পর্যন্ত।

শনিবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা বলেন, কোটার যেসব আসন শূন্য ছিল, সেগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে। যাচাইয়ে পাওয়া প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের আসন খালি রেখে বাকিগুলো পূরণ করা হচ্ছে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করার কথা জানানো হয়।

গত ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কম নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় চান্সপ্রাপ্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের যাচাই-বাছাই শেষ হয়েছে। এর মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নির্বাচিত ৭৭ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ১৫৮ জন সনদ জমা দিয়েছিলেন।

তাদের মধ্যে ৭৭ জনকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে আগেই। সনদ জমা না দেওয়া ৩৫ জনসহ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ভর্তি বাতিল হতে পারে। ভর্তি নীতিমালায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকার কথা জানানো হয়েছিল। ৭৭ ভর্তি হলে এ কোটার বাকি আসন মেধাতালিকা থেকে পূরণ করা হবে।

শনিবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের যাচাই-বাছাই শেষ হয়েছে। এর মধ্যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি করা হবে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেডিকেলে কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই শেষে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধার কোটায় ও ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০ হাজার ৯৫ শিক্ষার্থী। পাসের হার ৪৫ দশমিক ৬২। ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। সূত্রে: দ্যা ডেইলি ক্যাম্পাস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর