1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

রোববার (৯ মার্চ) বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।  বিষয়টি নিশ্চিত করে সোমবার (১০ মার্চ) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে কয়েকটি ছবি যুক্ত করে রুনা খান লিখেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা।  তার পোস্টের কমেন্টে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, শান্তিময় হোক আংকেলের এ অনন্ত যাত্রা। সঙ্গীত পরিচালক ইমন সাহা লিখেছেন, প্রার্থনা। অভিনেতা ও নির্মাতা রওনক রিপন লিখেছেন, আত্মার শান্তি হোক।

অভিনেত্রী রোজী সিদ্দিকী লিখেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, আমিন। ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর