1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগ : হাছান মাহমুদ

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দল তৈরি আছে।
রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাসের মাথায় আওয়ামী লীগের শীর্ষ কোনও নেতার প্রথম সাক্ষাৎকার এটি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির মন্ত্রী, এমপি ও নেতারা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে গোপনে হাছান মাহমুদ দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়। তবে তিনি কীভাবে দেশ ছেড়েছেন এবং কোথায় অবস্থান করছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাদের অনেক বক্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত পোষণ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সঙ্গে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করবো।
‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোণঠাসা?’ শীর্ষক এই অনুষ্ঠানে ‘অভিমত’ নামে সাক্ষাৎকারটি নেন বুলবুল হাসান। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমরা এক-এগারোর সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি বলেন, ‘এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিচ্ছেন, অনেকগুলোর সঙ্গে আমরা একমত।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর