1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত

কয়লা-পাথর বহনকারী ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মহেষখোলা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তের তাহিরপুর উপজেলাধীন এলাকা থেকে নিয়ে যাওয়া কয়লা,বালু- পাথরের ট্রাক থেকে সেখানে চাঁদাবাজি করছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের একটি পক্ষ। এ নিয়ে উপজেলার সাউদপাড়ার বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা হযরত আলী ও হোসেনপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে গত সেপ্টেম্বর মাস থেকে দ্বন্দ্ব চলে আসছিল।

এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইটপাটকেলের আঘাতে মোহাম্মদ আলী (৬০) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনায় উত্তেজনা চলমান থাকায় সহকারী পুলিশ সুপার, মধ্যনগর ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয।

নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানিযেছেন, চাঁদা আদায় নিয়ে বিএনপির দুইপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢিলের আঘাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছেন। একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর