সাংবাদিক সালমান শাহ্ “নাগরিক টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন
মুরাদ হাসান, জৈন্তাপুর
প্রকাশের সময় :
বুধবার, ১২ মার্চ, ২০২৫
১১৫
বার পঠিত
সাংবাদিক সালমান শাহ্ “নাগরিক টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সালমান শাহ্। রবিবার (৯ মার্চ) নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষ এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। সাংবাদিকতায় সক্রিয় দীর্ঘ ১০ বছর যাবৎ সালমান শাহ্ বিভিন্ন অনলাইন, দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কাজ করছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এস টিভিতে সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাগরিক টিভির নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সালমান শাহ্ বলেন, "আমি জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবো। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।" তিনি জানান, সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য জৈন্তাপুর ও...
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সালমান শাহ্।
রবিবার (৯ মার্চ) নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষ এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।
সাংবাদিকতায় সক্রিয় দীর্ঘ ১০ বছর যাবৎ সালমান শাহ্ বিভিন্ন অনলাইন, দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কাজ করছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এস টিভিতে সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাগরিক টিভির নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সালমান শাহ্ বলেন, “আমি জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবো। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি জানান, সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থাকতে চান।