1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে তৃণমূল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত

জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ, আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার তৃণমূল পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা প্রয়াত আইনজীবী ফজলুল হক আছপিয়া এর কাজির পয়েন্ট বাসভবনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান।

জেলা বিএনপি নেতা আ.স.ম খালেদ এর সভাপতিত্বে ও আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছোবহান, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, ছাতক উপজেলা বিএনপি নেতা আশরাফুজ্জামান, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ, ওসমান গনী, হেলাল মিয়া, বিএনপি নেতা ডাঃ আসাদুজ্জামান, কবির হোসেন, এডভোকেট কামাল হোসেন, সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম, আব্দুল করিম পাটান, এডভোকেট ফজলুল হক, সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, মোহনপুর ইউপি বিএনপি নেতা আবুল কাশেম, আকিকুল ইসলাম, মোস্তফা মিয়া, নিজাম উদ্দিন, জাতীয়তাবাদী বাউল দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন সরকার, বিএনপি নেতা জাকির খান আঙ্গুর, যুবদল নেতা আব্দুল মজিদ, সোনা মিয়া,আব্দুল গফফার ও আনোয়ার মিয়া প্রমুখ।

বক্তাগন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো। কিন্তু এ মুহুর্তে আমরা দলে কোন ব্যক্তিবাদ নয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তারা দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিবাদের দোসর ও লুঠেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। পরে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর