1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন বিএনপি’র ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহযোগীতায় আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া চৌমুহনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল ও দোয়ায় আশিদ্রোন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: সামছুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো.নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.মকসুদ আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, বিএনপির নেতা আজির উদ্দিন, বিএনপির নেতা ও দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব মো. টিটু আহমেদ, যুবদল নেতা রহিম, পৌর যুবদলের নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব তৈয়ব আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, সদস্য সচিব রিমন আহমদ, তাতীদলের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও, তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন। এই আয়োজনটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংহতির বার্তা পৌঁছে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর