1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত
???????????????????????

সুনামগঞ্জেের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল রহমান (২০) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। সাইদুল রহমান উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা এলাকার দক্ষিণ কলোনী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে আকস্মিক ঝড়ের সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন সাইদুল রহমান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর