1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্বেচ্ছাসেবক দল চিকনাগুল ইউনিয়ন শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টায় টু-স্টার কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমদের সঞ্চালনায় এবং সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, জেলা বিএনপি নেতা ফয়সাল আরেফিন, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মছদ্দর, সাবেক সদস্য আকমল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম,সিনিয়র যুগ্ন আহবায়ক ইমরান আহ্মেদ, সাবেক সদস্য সচিব সুহেল রিমন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম (মেম্বার) এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, নোমান আহমদ, সালেহ আহমেদ, সদস্য কবির আহমদ, শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, নাদিম আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তেরা মিয়া, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন,৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রহিম উদ্দিন, জামাল উদ্দিন, সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর