1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখা ওয়ারিয়র্সের বাৎসরিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বড়লেখা ওয়ারিয়র্স এর উদ্যোগে বাৎসরিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বড়লেখা ইয়াম্মী প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বড়লেখা ওয়ারিয়র্স এর সদ্য সাবেক সভাপতি ও কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বড়লেখা ওয়ারিয়র্স এর উপদেষ্টা জনাব রেজাউল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফুর রহমান চুনু, সংগঠনের উপদেষ্ঠা জনাব কামরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য বাবু রবীন্দ্র দত্ত রন্টু, স্থায়ী কমিটির সদস্য আশফাক আহমদ অনিক, রাসেল আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিতে আশফাক আহমদ অনিক-কে সভাপতি ও রাসেল আহমদ-কে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।এসময় স্থায়ী কমিটিতে দুইজন নতুন সদস্য অন্তর্ভূক্তি করা হয়। তারা হলেন সাইফুল আলম কাওছার ও শরফ উদ্দিন।

এসময় বড়লেখা ওয়ারিয়র্স এর তিনজন সদস্যকে কোয়াব বড়লেখা উপজেলা শাখায় মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন- মো. ফরহাদ হোসেন, রাসেল আহমদ ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু বলেন,বড়লেখা ওয়ারিয়র্স অতীতে উল্লেখযোগ্য কাজ করে নজড় কেড়েছে।যেকোনো সংগঠনের খারাপ সময় যেতে পারে তবে আবার ঘুরে দাঁড়াতে হবে।নবগঠিত কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা অত্যন্ত মেধাবী ও যোগ্য। সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমারো প্রত্যাশা থাকবে সংগঠনটি আগে যেভাবে সফলতা পেয়েছিল এবারো যোগ্যদের নেতৃত্বে এগিয়ে যাবে।তবে দরিদ্র অসহায় ও মানবিক কাজগুলো করলে আমি আরোও বেশি উপকৃত হবো এবং আমি এসব কাজে তোমাদের সাথে থাকবো কথা দিলাম।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুনু বলেন, এই সংগঠন শুধুমাত্র ক্রীড়াঙ্গনের সংগঠন নয়,এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অতীতে এই সংগঠনের অনেক মানবিক কাজের রেকর্ড রয়েছে।অতীতের সকল রেকর্ড ভেঙে আরোও বেশি কাজ করতে হবে এটাই প্রত্যাশা। যারা এই নবগঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি তাদের মাধ্যমে সংগঠনটি আরোও বেগবান হবে।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বড়লেখা ওয়ারিয়র্স এর উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাউল ইসলাম মিন্টু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর