1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের যাকাত ও দুঃস্থ কল্যাণ তহবিলের অর্থ বিতরণ সম্পন্ন

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের “যাকাত ও দুঃস্থ কল্যাণ তহবিল” থেকে তালিকাভুক্ত দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে সংগৃহীত অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে এ অর্থ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। উদ্যোগটির সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন। অনুষ্ঠানে কার্য উপদেষ্টা কমিটির দেশে অবস্থানরত সদস্যরা উপস্থিত থেকে যথাযথ নিয়মে অর্থ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের দায়িত্বশীলরা হেমু গ্রামের এক নওমুসলিম পরিবারের গৃহ নির্মাণের জন্য সংগৃহীত অর্থ তাদের বাড়িতে পৌঁছে দেন।

যাকাত ও দুঃস্থ কল্যাণ তহবিলের অর্থ বিতরণে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন— জমির উদ্দিন, মাওলানা মুজাম্মিল হেলালী, তোফায়েল আহমদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সাফি (KSA, সিদ্দিক আহমদের ভাগনা), মিছবাহ হোসেন (কুয়েত), ফাহাদ সিদ্দিকী, আরিফুল ইসলাম জুয়েল (KSA, ফজলের ভাতিজা), বুরহান উদ্দিন (UAE, গিয়াসের ভাতিজা), আজাদ আহমদ (UAE), মঞ্জুর আহমদ (কাতার), জয়নাল আবেদীন, সুলাইমান আজিজ, সালমান সুলেমান, সুহেল আহমদ (কাতার), জাকারিয়া (কুয়েত), কায়েসুল ইসলাম, মিসবাহ উদ্দিন (KSA, হেলাল আহমদের শ্যালক) এবং মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

আয়োজকবৃন্দ এই মহতী উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কাজে সবার অংশগ্রহণ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর