1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জয়া আহসান আমার নসিবে ছিল: জয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে কোনো জুড়ি নেই তার।

অন্যদিকে, ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে।

এদিকে, প্রথমাবের মতো ওয়েব সিরিজে অভিনেত্রী জয়া আহসান। এ ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জয়ার সঙ্গে কাজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুকে জয় লিখেছেন, শেষ কাজ করেছিলাম তার সাথে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হল। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য।এরপর জিম্মি। কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জয়া আহসান আমার নসিবে ছিল।

জানা গেছে বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।

‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর