1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

নাদিয়া শিক্ষার্থীদের মধ্যে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের উদ্যোগে নাদিয়া শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মধ্যে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট, দিগারাইল পূর্ব পাড়া জামে মসজিদে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইসলামী চিন্তাবিদগণ ও জামে মসজিদের ইমাম। তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং আল-কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

গোলজার আহমদ হেলাল তার বক্তব্যে বলেন, “ইসলাম শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে কোরআন শিক্ষা অপরিহার্য। আল-কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের সর্বোত্তম দিকনির্দেশনা প্রদান করে।”

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরা কোরআন হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। এ উদ্যোগও তার মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর