
ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা ও ভাংচুরের খবর পেয়ে সিলেট বিভাগ জুড়ে রাস্তায় নেমে পড়েছে ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথগুলো। বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা গতকাল রাত সাড়ে ৯টায় ঐতিহাসিক কীনরিজের সামনে জড়ো হয়ে বুলডোজার নিয়ে মিছিল বের করে। মিছিলটি সিলেটের জেলা প্রশাসকের অফিসের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এসময় দক্ষিণ সুরমা থানার ১০নং কামাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমদ এর বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ বিরোধী জোট। প্রভাবশালী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে ছাত্রদল, যুবদল সহ জামাত-শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হেফাজতে ইসলামের ৩০/৪০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মোঃ জামাল আহমদ এর বাড়ীতে হামলা চালায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গেট ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মোঃ জহুর আলীর ছেলে ছাত্রলীগ কর্মী মোঃ জামাল আহমদকে খুঁজতে থাকে। তখন মোঃ জামাল আহমদ কে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসময় লুটপাটও করে তারা। এতে মোঃ জহুর আলী তাদেরকে বাধা দিলে তারা তাকে মারধর করে। এতে জহুর আলী শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে আহতের স্ত্রী অভিযোগ করেছেন, তার ছেলে মোঃ জামাল আহমদ এবং স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে করে বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা। তার ছেলে ছাত্রলীগ কর্মী ২০২৪ সালের আগষ্ট মাসে প্রবাসে চলে গেছে। বিএনপি-জামায়াতের ইন্ধনে তাকে ষড়যন্ত্রমূলক ভাবে দক্ষিণ সুরমা থানায় ১টি মামলায় আসামী করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী বিএনপি-জামাতের হামলায় তার স্বামী মরাত্মক আহমত হয়েছেন। এখন সন্ত্রাসী হামলার আশংকায় পরিবারের সদস্যগণ চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, বাংলাদেশের কোথাও ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন থাকতে দেয়া হবে না। সিলেটেও ফ্যাসিবাদের কোন স্মৃতিচিহ্ন থাকবে না। যারা আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার স্বপড়ব দেখছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মুজিববাদ ফিরবে না, হাসিনাকেও ফিরতে দেয়া হবে না। তাদের স্বপড়ব ধুলিস্মাত করে দেবে এদেশের লড়াকু জনতা।