1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তা সৌন্দর্য বৃদ্ধিতে সড়কে সোলার ইলাইট স্থাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তা এবং সড়কের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে সোলার লাইট।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর সামনে সড়কে স্থাপন করা ১২৭ টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, টুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস, এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ।

জানা যায়, উপজেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া -কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকর্ষণ করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্হাপনার প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর