1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে : সিদ্দিক জোবায়ের

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা(মাউশি) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, আগামীতে আমাদের যে  জাতীয় বাজেট(২০২৫-২৬)  আসছে সেখানে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হবে৷ যেটা এরআগে সর্বোচ্চ পর্যায়ে আসেনি, দ্বিতীয় সর্বোচ্চ ছিল।

শুক্রবার (২ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাক্ষেত্রে যেসব উপকরণ আছে যেমন- শিক্ষকদের প্রশিক্ষিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্পের আওতায় কাজ শুরু করেছি। নতুন নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটরির কাজ হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে কাজ করছি।

সিদ্দিক জোবায়ের বলেন, আপনারা জানেন গত বছর একদম শেষ সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলামে পরিবর্তন করতে হয়েছে। ফলে বই মুদ্রনের কাজটা আমরা দেরিতে শুরু করেছি। কিন্তু দেখবেন বিগত ২০ বছরের ইতিহাসে ২০১৭ সাল ছাড়া একটি বছরও এপ্রিল মাসের আগে পুরোপুরি বই বিতরণ করা যায়নি। এ বছর কিন্তু আমরা ২০ মার্চের আগে সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু রমজান মাস ছিল সব বাচ্চারা স্কুলে আসেনি তাই তারা বই পেয়েছে স্কুল ছুটির পরে। তবে আগামী বছরের জন্য আমরা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছি যেন এ বছর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার শেষ দিন শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরতে পারে।

সুবিপ্রবির স্থায়ী ভবনের কাজ কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আলাদা একটি প্রকল্পের মাধ্যমে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ শেষ করেছি। জমি অধিগ্রহণ, উন্নয়ন এবং মাস্টারপ্ল্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করব। তবে এই মুহূর্তে আমি সুনির্দিষ্টভাবে তারিখ, সময় বলতে পারছি না।

এ সময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, ডিন হারুন অর রশিদ, প্রক্টর ড. সেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট বিভাগের একমাত্র পরীক্ষাকেন্দ্র হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) আজ দ্বিতীয় ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ৯২২ শিক্ষার্থীর মধ্যে ৮১৬ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৫ জন। এর আগে গত ২৫ এপ্রিল প্রথম ধাপে ‘সি’ ইউনিটে ২২৩ শিক্ষার্থীর মধ্যে ১৯৫ ভর্তিচ্ছু অংশ নেন। এ ছাড়া আগামী ৯ মে ৩য় ধাপে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২ হাজার ৮৫৪ শিক্ষার্থী অংশ নেবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর