1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে কার্ল মার্কস’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ২০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫ মে) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাঠকৃতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা বলেন, কার্ল মার্কসের সমাজ, অর্থনীতি ও রাজনীতিবিষয়ক ভাবনা আজও প্রাসঙ্গিক। তাঁর লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল বিশ্বব্যাপী শোষণ-বিরোধী আন্দোলনের মৌলিক দিশা হিসেবে বিবেচিত। বক্তারা আরও বলেন, বর্তমান বৈষম্যমূলক সমাজে মার্কসের আদর্শ নতুনভাবে চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, ব্যাংকার সত্যজিৎ আচার্য চন্দন, প্রভাষক দোলন দেবনাথ, জাফর আলী, কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও পংকজ চক্রবর্তী জয়। আলোচনা শেষে গানে গানে অনুষ্ঠানের সমাপ্তি করেন বাউল লালশাহ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর