1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আগামী বছরও আইপিএল খেলবেন ধোনি!

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

আইপিএলের চলমান আসর প্রায় শেষের দিকে। এর আগে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মূুখোমুখি হয়। ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়। ইডেনের পুরো স্টেডিয়ামটি হলুদজার্সিতে ভরে যায়। হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতে পারে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। আর ম্যাচ শেষে এদিন মহেন্দ্র সিংহ ধোনি নিজেই অবসরের কথা তুললেন।

আইপিএলের এবারের আসরে ভালো অবস্থানে নেই ধোনির দল চেন্নাই। খুব বেশি ম্যাচে জয় তুলে নিতে পারেনি তারা। এ বারের আইপিএলে চেন্নাই জয়ের দেখা পেয়েছে মাত্র তিনটি। আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ধোনি বাহিনী। চেন্নাই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, আগামী আইপিএলের জন্য ভাবনা শুরু করে দিয়েছেন তারা।

ম্যাচ শেষে ধোনি বলেন, “এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছয় আট মাস পর শরীর কেমন অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেবো। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব।”

ধোনি আরও বলেন, “এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসাবে শেষ করতে পেরে ভাল লাগছে। এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোন ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মৌসুমে খেলতে হবে। অনুশীলনে সবাইকে দেখতে হবে।”

উল্লেখ্য, কলকাতার বিপক্ষে ব্যাট হাতে ধোনি ১৮ বল খেলে ১৭ রান করেন। তার ইনিংসে ছিলও একটি মাত্র ছক্কা। সেই সাথে সেট হওয়া ব্যাটার শিবম দুবেকে সাথে নিয়ে জুটি গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন। ধোনি বুঝতে পারছিলেন, দলকে জেতাতে হলে শিবমকে প্রয়োজন। ৪০ বল খেলে ৪৫ রান করেন শিবম। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। চেন্নাইকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন দলের অভিজ্ঞ ব্যাটার ধোনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর