1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দলীয় প্রভাব কাটিয়ে ময়না মিয়া ও ইকবাল হোসেন গংদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে এ মানববন্ধন করেন গাজিনগর গ্রামের ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক গাজিননগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ওয়ারিছ আলী, আব্দুল আলিম ও ভুক্তভোগীর ভাতিজা আজমল হোসাইন।

এসময় গাজিনগর গ্রামের রিয়াজ উদ্দিন, তোয়াহিদ মিয়া, মনর উদ্দিন, আলেক উদ্দিন, ফয়জুল হক, সিরাজ উদ্দিন, জয়নুদ্দিন, কৈনুদ্দিন, হাবিবুর রহমান, বাবুল মিয়া, ছায়েদ হোসেন, ফারুক মিয়া, আরজু মিয়া, আফরোজ আলী, আফতর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, পাথারিয়া বাজারে আমাদের মালিকানাধীন ১০ শতক জায়গার মধ্যে আমরা ৬ শতক জায়গায় মার্কেট করেছি৷ বাকি ৪ শতক জায়গায় টিনশেড ঘর ছিল। আমরা প্রবাসে থাকায় ক্ষমতার অপব্যবহার করে দলীয় প্রভাব কাটিয়ে তালুকগাঁও গ্রামের ময়না মিয়া, ইকবাল হোসেন ও তার আত্নীয় স্বজনরা জোরপূর্বক আমাদের নির্মাণাধীন টিনশেড ঘর ভেঙে জায়গা দখল করে রেখেছে৷ পড়ে জায়গা উদ্ধারের জন্য আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর আমাদের সকল কাগজাদি সঠিক থাকায় বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেন ৷

এরপর কমিশন নিয়োগ করে আমাদের বাকি ৪ শতক জায়গা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা জায়গার দখল বুঝে পাইনি। তাই প্রশাসনের কাছে জোর দাবী দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের জায়গা বুঝিয়ে দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর