1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় কালবের সভাপতি নূরুজ্জামান, সেক্রেটারি জাকির হোসেন

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা (মধ্যনগরসহ) শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভাটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান ছাতা প্রতিকে ১৭৩ ভোট পেয়ে সভাপতি ও নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষ মোঃ জাকির হোসেন দোয়াত কলম প্রতিকে ১৫২ ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

শনিবার (১০মে) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুইটি বুথের মাধ্যমে এই ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এই আয়োজন করে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কার্যলয়ের সহকারি পরিদর্শক রুহুল আমিন, সদস্য ছিলেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ এনায়েতুর রহমান, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম।

এছাড়া অন্যদের মধ্যে হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আছমা আক্তার মাছ প্রতিকে ১৬৩ ভোট পেয়ে সহ সভাপতি, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজি মোস্তাফিজুর রহমান মোটর সাইকেল প্রতিকে ১৬০ ভোট পেয়ে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের বিপরিতে সভাপতি পদে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদুজ্জামান চেয়ার প্রতিকে পেয়েছেন ১৩০ ভোট, সহ সভাপতি পদে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মোঃ আব্দুল হান্নান খান বই প্রতিকে পেয়েছেন ১৩৯ ভোট, সেক্রেটারি পদে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পুলক বিহারি মজুমদার হরিণ প্রতিকে পেয়েছেন ১৫০ ভোট ও ট্রেজারার পদে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশীষ চৌধুরী উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ১৪৩ ভোট।

জানা যায়, ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ত্রিবার্ষিক নির্বাচনে ৪টি পদের বিপরিতে মোট ৮জন প্রার্থী ভোটের মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়া দুইজ সদস্য বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়। এই প্রতিষ্ঠানটি ২১ আগস্ট ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১২ সালের ১২ নভেম্বর নিবন্ধন লাভ করে। এর মোট সদস্য সংখ্যা ৬১২জন সদস্যের মধ্যে ৩৪৬জন সদস্য ভোটার হয় আর বাকি সদস্যরা ঋণ খেলাপির কারণে ভোটার হতে পারেনি। আর ৩৪৬টি ভোটের মধ্য মোট ভোট কাস্টিং হয় ৩০৩টি। এর মধ্যে ৩০২টি বৈধ ভোট আর একটি বাতিল ভোট বলে গন্য হয়। এই ফলাফলে পরাজিত প্রার্থীদের কারও কোনো আপত্তি নেই বলে সাংবাদিকদের জানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর