1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে মামুন-লায়লার তুমুল ঝগড়া

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ও লায়লা জুটি।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।

তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

গত শনিবার (১০ মে) লায়লার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। শুরু করেন লায়লার সঙ্গে তুমুল ঝগড়া। প্রায় ৩০ মিনিটের ওই লাইভে মামুন বলেন, ৪ বছর আগে তুমি আমার কাছে এসেছো। আমি তোমার কাছে যাইনি। আমার বয়স কম হওয়ায় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে। তোমার মত জঘন্য, ইতর আমি আমার জীবনে দেখিনি।

লায়লাকে উদ্দেশ করে মামুন আরও বলেন, আমার নামে ৫টা মামলা দিয়ে আটকে রেখেছ। আমাকে পুতুলের মত নাচাচ্ছ। কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দেও না। আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ। নেটদুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ।

শেষে ভক্তদের উদ্দেশে টিকটকার মামুন বলেন, লায়লা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে, যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি এখন কি করব ভাই; আপনারা আমাকে বুদ্ধি দেন। আমি জানি, লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারব না।

সংবাদমাধ্যমে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে লায়লার কথিত প্রেমিক মামুন বলেন, লায়লা আমাকে সব সময় বলেছে ও আর আমি সব সময় ভালো বন্ধু থাকবো। কিন্তু এখন সেটা ও মানছে না।

লায়লার সঙ্গে ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র। তা দেখে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মায়া থেকে। ৪ বছর আগে লায়লার প্রতি আমার মায়া ছিল, তারও ছিল। কিন্তু সেটা এখন এমন ভয়ংকর রূপ নেবে আমি তা জানতাম না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর