কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল হালিম। বয়স আশি ছুঁই ছুঁই। বয়সের ভারে নুইয়ে পড়েছেন অনেকটা। শরীরে ঝেঁকে বসেছে বার্ধক্যজনিত অসুখ-বিসুখ। এরই মধ্যে মাত্র দুই মাস ১৮ দিনের চেষ্টায় হাতে লিখেছেন কোরআন শরিফ। আব্দুল হালিম জানান, পূর্বপুরুষের হাতে লেখা একটি পবিত্র কোরআন সংরক্ষিত ছিল বাড়িতে। ১৯৬২ সালের এক ঘূর্ণিঝড়ে হারিয়ে যায় সেই কোরআনটি। ৬৩ বছর আগের সেই সময় সপ্তম শ্রেণিতে পড়তেন আব্দুল হালিম। কৈশোরের ওই ঘটনা মনে দাগ কাটে তার। সিদ্ধান্ত নেন বড় হয়ে নিজেই হাতে লিখবেন পবিত্র কোরআন।
এরই মধ্যে মাত্র দুই মাস ১৮ দিনের চেষ্টায় হাতে লিখেছেন কোরআন শরিফ। আব্দুল হালিম জানান, পূর্বপুরুষের হাতে লেখা একটি পবিত্র কোরআন সংরক্ষিত ছিল বাড়িতে। ১৯৬২ সালের এক ঘূর্ণিঝড়ে হারিয়ে যায় সেই কোরআনটি।
৬৩ বছর আগের সেই সময় সপ্তম শ্রেণিতে পড়তেন আব্দুল হালিম। কৈশোরের ওই ঘটনা মনে দাগ কাটে তার। সিদ্ধান্ত নেন বড় হয়ে নিজেই হাতে লিখবেন পবিত্র কোরআন।