1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সদর উপজেলায় চা শ্রমিকদের মাঝে চাল বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট জেলার সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান, দলদলি চা বাগান ও কেওয়াছড়া চা বাগানের দরিদ্র চা শ্রমিকদের মধ্যে ২৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে ১ হাজার ২ শত পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়।
চা শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ না হওয়ায় এ কর্মসূচি গ্রহন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট অফিস।
জিআর চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ হিরন মাহমুদ, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমান লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা প্রমুখ। জিআর চাল পেয়ে অসহায় দরিদ্র শ্রমিকরা উচ্ছাস প্রকাশ করেন এবং সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর